বদলগাছীতে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:০৮

বদলগাছী উপজেলায় পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফসলি জমি অনাবাদি হয়ে পড়েছে বলে কৃষকরা জানিয়েছেন। সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ডাঙ্গীর মাঠের পানি জরুরিভাবে নিষ্কাশনের ব্যবস্থা করা হলে হাজার হাজার বিঘা জমিতে দুইটি ফসল করা সম্ভব। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তাহির বলেন, উপজেলা আধাইপুর ইউপির হলফলা বিলের পানি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, বিলের চারপাশের লোকজন নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। মাঠটিতে এখন সারা বছর ফসল ফলানো সম্ভব হবে। ডাঙ্গীর মাঠ পরিদর্শন করে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।