খুবিতে আইইআর ভবনের নির্মাণকাজের উদ্বোধন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১১

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলক স্থাপনের মাধ্যমে এই নির্মাণকাজের উদ্বোধন করেন। ভবনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম অংশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাছে নির্মিত হচ্ছে। আগামী ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।