বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে লোহার সিন্দুক উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্বর এলাকা থেকে তালাবদ্ধ একটি লোহার সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পাথাইলকান্দি রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, চোর চক্র লোহার সিন্দুকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর রেলক্রসিং সংলগ্ন এলাকায় ফেলে চলে যায়। সিন্দুকটি তালাবদ্ধ। এ ছাড়া সিন্দুকের ওপর থেকে একটি হিন্দু বিবাহের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে। বিবাহের রেজিস্টারে মাদারীপুরের রাজৈরের সাহাপাড়া গ্রামের দুলাল স্বর্ণকারের ছেলে মিলন স্বর্ণকারের নাম লেখা রয়েছে। সিন্দুকের মালিককে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।