কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রতিযোগিতায় ছবি আহ্বান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তোলা ছবি নিয়ে ব্যতিক্রমী ‘অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতা’র আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘উইম্যান পিস ক্যাফে’।  গত ৫ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার ছবি আহ্বান শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ার হওয়া বাছাইকৃত আলোকচিত্রগুলো নির্বাচিত হবে বিচারকমণ্ডলীর মূল্যায়নের জন্য। দেশের বিভিন্ন ইনস্টিটিউট, কলেজ, মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এছাড়াও দেশের বাহির থেকেও উল্লেখযোগ্যহারে ছবি জমা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় সেরা ২০ আলোকচিত্রীকে সনদপত্র এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।