ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

উপজেলায় মঙ্গলবার বিকালে তাসকিন কাজী (৩) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। তাসকিন উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের কাজী বাড়ির মো. সেলিম কাজীর ছেলে। ঘরের পাশের পুকুরে তাসকিনের ভাসমান লাশ দেখতে পেয়ে উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।