বাফুফের নির্বাচন

মনোনয়ন নিয়ে কোনো আপত্তি ওঠেনি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

বাফুফে ভবন নিশ্চুপ। মনোনয়ন জমা দেওয়ার দিনে যতটা সরগরম ছিল কাল সেটা ছিল না। সারা দিনে কেউ আপত্তি জানাতে আসেনি। সে কারণে বিকালে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন জানিয়েছেন প্রার্থী নিয়ে তিনি কোনো আপত্তি পাননি। মেজবাহ উদ্দিন বলেছেন, ‘যেহেতু কোনো আপত্তি ওঠেনি তাই আমাদের কাজ হচ্ছে বাছাই কাজ সম্পন্ন করা।’ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শনিবার বিকাল ৫টা পর্যন্ত।

প্রত্যাহারের আগ পর্যন্ত কাগজে-কলমের হিসাব হচ্ছে ২১ পড়ের সবকটিতেই দুর্দান্ত লড়াই হবে। সভাপতি পদে কাজী সালাহউদ্দিনের প্রতিপক্ষ সহসভাপতি বাদল রায় এবং কোচ শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহসভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীর প্রতিপক্ষ শেখ মো. আসলাম। চারটি সহসভাপতির লড়াইয়ে আট জন নেমেছেন। সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের প্যানেল হতে কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান ও আতাউর রহমান মানিক। প্যানেলের বাইরে তাবিথ আউয়াল, মহিউদ্দিন মহি, শেখ মারুফ হাসান ও আবদুল্লাহ আল ফুয়াদ। লড়াই হবে সদস্য পদে। হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, রুপু, ইলিয়াস, বিজন, শুভ্র, ইকবাল, মাহিউদ্দিন আহমেদ সেলিম, জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, হিলটন, রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ, নুরুল ইসলাম নুরু, পিন্টু, সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, হাজী রফিক, মামুন, সাইফুল ইসলাম, মুকুল, আমের খান, শাহীন, হাজী টিপু সুলতান, মুন, ইমতিয়াজ সুলতান জনি, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, বাবলু, বাবুল, কবীর, সাইফুর রহমান মনি ও শাকিল মাহমুদ চৌধুরী, সাইদুর রহমান।