বিশ্বকাপের ফাইনালের পর দুই বছরের ব্যবধানে আবারও মুখোমুখি হলো ফ্রান্স-ক্রোয়েশিয়া। আর তাতে যেন ঠিক রাশিয়ার স্মৃতিই বারবার ফিরে এলো। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলল। আর এবারও সেবারের মতো পরাজয় সঙ্গী হলো ক্রোয়েশিয়ার। স্তাদে দে ফ্রান্সে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে ৪-২ গোলে জিতেছে স্বাগতিকেরা।
