কিছু দিন আগে বিরাট কোহলির সঙ্গে তুলনা চলছিল তার। এবার সময়ের আরেক সেরা বাবর আজমকে টপকে গেলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার শেষ হওয়া সিরিজের পারফরম্যান্সের পর র্যাংকিংয়ের এক নম্বরে উঠে এলেন ডেভিড মালান। ১৬টি টি-টোয়েন্টি খেলেই বাঁহাতি ব্যাটসম্যান উঠে গেলেন শীর্ষে। পাঁচে থেকে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করেন মালান। প্রথম ম্যাচে ৬৬ রানের ইনিংসে দলের জয়ে রাখেন বড় অবদান। ফিফটি না ছুঁলেও তার ব্যাটে রান এসেছে পরের দুই ম্যাচেও। তিন ম্যাচে ৪৩.০০ গড়ে, এক ফিফটিতে করেন সিরিজের সর্বোচ্চ ১২৯ রান। তাতে এগিয়ে গেছেন চার ধাপ। টি-টোয়েন্টিতে তার আগের সেরা র্যাংকিং ছিল দ্বিতীয়।
