রঙ্গরস

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

আসন্ন প্রসবা মা ঠিক করলেন তাঁর সন্তানকে বাচ্চা হবার ব্যাপারটা আগেই জানিয়ে রাখা ভালো। তাই একদিন চার বছরের রনিকে বললেন, আচ্ছা রনি সোনা তোমার আরেকটা ছোট্ট ভাই বা বোন হলে মজা হবে না? 

তখন রনি মাকে বলল, সত্যি কথা বলতে কী তোমার যদি খুব অসুবিধা না হয় একটা ঘোড়ার বাচ্চা হলে কেমন হয়?

 

 

তুমি চাকরি ছাড়লে কেন?

—অসুস্থতার জন্য।

—কী হয়েছিল তোমার?

—আমার না আমার বস আমার কাজকারবার দেখে অসুস্থ হয়ে পড়েছিল।