সেলফিতে সতর্কতা প্রয়োজন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৮

আজকাল স্মার্টফোনে ‘সেলফি’ তোলা অনেকের নেশা হয়ে গেছে। রাস্তাঘাটে, বাস-ট্রেনে, স্কুল-কলেজে বন্ধুদের আড্ডায়, কোথাও ঘুরতে গেলে, মজার কিছু খেতে গেলেও সেলফি তুলে ফেলছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আপলোড করা হচ্ছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ইত্যাদি। সেলফি তোলার নেশাটা কমবেশি সবারই রয়েছে। লাইক আর কমেন্টের পেছনে ছুটতে গিয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়েও সেলফি তুলছেন। শুধু অল্প বয়সীরাই নয়, বয়স্ক মানুষও সেলফি-সংস্কৃতির শিকার! তাঁরা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে সেলফি তুলতে গিয়ে নিহত হন। এমন ভয়ঙ্কর শখের অবশ্যই লাগাম টানা জরুরি। জীবন এক মহামূল্যবান সম্পদ। প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে পরিবার ও সমাজ। অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো পরিবারে দুর্ভোগ নেমে আসে। সেলফির নেশা এত ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এর লাগাম টানতে গণমাধ্যমে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই।

আল-আমিন আহমেদ

শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ