সিরাজগঞ্জের কামারখন্দের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতা ছারোয়ার হোসেন মিঞা আর নেই। সোমবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, চার কন্যা ও দুই পুত্র রেখে গেছেন। মঙ্গলবার সকালে ধলেশ্বর কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। ছারোয়ার হোসেন প্রায় ৩০ বছর যাবত্ দৈনিক ইত্তেফাকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে দৈনিক ইত্তেফাকের সার্কুলেশন বিভাগসহ ইত্তেফাক পরিবার গভীরভাবে শোকাহত।
