এমদাদুল বারী চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সরকারপাড়া পিটিআই স্কুল প্রাঙ্গণে সামাজিক দূরত্ব মেনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
বর্ষীয়ান এই নেতা ও জেলা পরিষদের সাবেক প্রশাসক সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই পুত্র ও তিন মেয়ে রেখে গেছেন।
আবু বকর সিদ্দিক
মাদারীপুর জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক গত সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। হাজরাপুর দরবার শরিফ মাঠে জানাজা শেষে চরমুগরিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফজিলা বেগম
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মা ফজিলা বেগম ইন্তেকাল করেছেন। গত সোমবার রাতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণশোক সংবাদ
মো. মশিউর রহমান
অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মো.মশিউর রহমান গত মঙ্গলবার হূদেরাগে আক্রান্ত হয়ে পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার রাতে শহরের পুরাতন ঈদগাহে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। করেন (ইন্নালিল্লাহি. ..রাজিউন)। তিনি সাত পুত্র, তিন কন্যা রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
