ক্যাপশন নিউজ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক মো. কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা

 

০০০

 

সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড তার গ্রাহকদের জন্য নতুন ভিসা সিগনেচার কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড চালু করার ঘোষণা দিয়েছে। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের নতুন ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড (এনএফসিসহ) সুরক্ষিত এই প্রযুক্তিতে আমাদের গ্রাহকদের কাউন্টারে কম সময় ব্যয় করবে এবং লেনদেনের স্বাধীনতা দেবে