ইরাক থেকে প্রায় আড়াই হাজার সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৭

ইরাক থেকে প্রায় আড়াই হাজার সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেন্নিথ ম্যাক্কেনিজ। তিনি জানান, ইরাকে নিয়োজিত ৫ হাজার ২০০ মার্কিন সেনার মধ্যে ২ হাজার ২০০ সেনাকে সরিয়ে নেওয়া হবে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, যত দ্রুত সম্ভব ইরাক থেকে মার্কিন বাহিনীকে তুলে নেওয়া হবে। আইএসের মোকাবিলায় মার্কিন সৈন্যদের মোতায়েন করা হয়েছিল। কিন্তু এখন ইরাকি সৈন্যরাই পরিস্থিতি সামাল দিতে সক্ষম বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধী বাহিনীর এক কর্মকর্তা। তাই সৈন্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। -আলজাজিরা