বগুড়ার ধুনটে অনুপ্রবেশকারী রাজিব যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০

বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবক দল থেকে যুবলীগে অনুপ্রবেশকারী বহুল আলোচিত রাজিবুজ্জামান রাজিবকে অবশেষে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান জানান, রাজিবুজ্জামান রাজিব ২০১৫ সালে পরিচয় গোপন করে স্বেচ্ছাসেবক দল থেকে যুবলীগের সদস্য পদ নিয়ে অনুপ্রবেশ করে। এরপর থেকেই তিনি যুবলীগের নাম ভাঙিয়ে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, দলীয় নেতাকর্মীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বুধবার এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বরখাস্ত করেছেন।

এ ব্যাপারে মোবাইল ফোনে রাজিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ইত্তেফাক/এমআরএম