ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপের জন্য দরখাস্ত আহ্বান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৫

২০২০-২১ অর্থবছরে ‘নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ এর আওতায় মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনিদের বৃত্তি প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। 

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্কলারশিপের জন্য আবেদন নেয়া হবে বলে আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আরো পড়ুন : সিনহা হত্যা: কক্সবাজারের এসপিকেও আসামি করার আবেদন

এ স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ হাজার জন এবং স্নাতক পর্যায়ে ১ হাজার জন করে মোট ২ হাজার ছাত্র-ছাত্রীকে (মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি) বৃত্তি প্রদান করা হবে। 

স্নাতক পর্যায়ে এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। 

বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে molwa.gov.bd-তে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


ইত্তেফাক/ইউবি