ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা গতকাল বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে গ্রুপ বিমার আওতায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোরশেদ আলম সিদ্দিকীর নিকট থেকে ৫৫ লাখ টাকার চেক গ্রহণ করেন। ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সাত জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের কাছে জীবনবিমা দাবির এ টাকা প্রদান করা হয়
