ছয়টি জীবন বিমা কোম্পানিকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়ার জন্য তিন মাসের আলটিমেটাম দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ সময়ের মধ্যে সিইও নিয়োগে ব্যর্থ হলে কোম্পানিগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইডিআরএ। কোম্পানিগুলো হলো— গোল্ডেন লাইফ ইনসিওরেন্স, সানলাইফ ইনসিওরেন্স, আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স, যমুনা লাইফ ইনসিওরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স এবং চার্টার্ড লাইফ ইনসিওরেন্স।
