আন্তর্জাতিক তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের তথ্যঝুঁকি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের প্রক্রিয়াসমূহ যথাযথভাবে পরিপালনের স্বীকৃতিস্বরূপ আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট দেওয়া হয়। বাংলাদেশের প্রথম সারির আইসিটি এবং ই-গভারনেন্স, টেলি-হেল্থ এবং কল সেন্টার সলিউশন সেবায় প্রতিষ্ঠান হিসেবে সিনেসিস আইটি সর্বদাই তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার নীতি অনুসরণ করে এসেছে এবং এরই ধারাবাহিকতায় তার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ইন্টারনেটে যুক্ত হওয়া বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহূত হয় পণ্য হিসেবে। সেক্ষেত্রে তথ্যের সুরক্ষা নিশ্চিত করাটা একটি অতীব গুরুত্বপূর্ণ ব্যপার হয়ে দাঁড়িয়েছে। সিনেসিস এ ব্যাপারগুলোসহ সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করে যাচ্ছে এবং তার ফলস্বরূপ এই স্বীকৃতি লাভ করেছে। এই সার্টিফিকেটটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল ইসলাম মানিক সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনেসিস আইটির ডিরেক্টর মো. হারুন-উর-রশিদ, সিনেসিস হেল্থ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহম্মেদ, জি এম এবং বিভাগীয় প্রধান (ব্যবসা) তানভীর আলম, এবং প্রোজেক্ট ম্যানেজার মো. নূর-এ-আলমসহ সিনেসিস আইটির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
