মিঠুন-গিবসন নেগেটিভ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

তিন দফায় জাতীয় দল ও তার সংশ্লিষ্ট সব ব্যক্তিকে করোনা পরীক্ষা করানো হয়ে গেল। প্রথম দিনের ২৮ জনের মধ্যে দুই জন পজেটিভ এসেছিল। এরপর সর্বশেষ ফলাফল আসা বাকি ছিল ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও বোলিং কোচ ওটিস গিবসন। গতকাল জানা গেল, তাদের দুই জনেরই ফলাফল নেগেটিভ এসেছে। এখন ক্যাম্পে যোগ দিতে আর কারো বাধা নেই।

তিন দফায় মোট ৩৪ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। প্রথম দিনে ২৮ জনের পরীক্ষা করানো হয়। তাতে ব্যাটসম্যান সাইফ হাসান ও ট্রেনার নিক লি পজিটিভ বলে শনাক্ত হন। এই দুই জনকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা একক অনুশীলন শুরু করেছেন। দ্বিতীয় দিন আট জনের পরীক্ষা করানো হয়। তাকে কেউ শনাক্ত হননি।

সর্বশেষ বাকি ছিলেন মিঠুন ও গিবসন। তাদের সম্পর্কে গতকাল বিসিবির প্রধান চিকিত্সক জানিয়েছেন, ‘মিঠুন ও গিবসনের টেস্টের রেজাল্ট এসেছে। দুই জনই নেগেটিভ।’