ক্রিকেট বিশ্বে অখ্যাত দেশ সুইডেন। কিন্তু সেদেশে ক্রিকেট এখন দ্বিতীয় বর্ধিষ্ণু খেলা। তাই সুইডেন ক্রিকেট ফেডারেশন সেদেশের জাতীয় দলের দেখভালের জন্য প্রধান কোচের দায়িত্ব দিয়েছেন প্রবাদ প্রতীম ক্রিকেটার জন্টি রোডসকে। ফেডারেশনটি জানিয়েছে, জুনিয়র ক্রিকেটে জোর দেওয়ার বৃহত্তর পরিকল্পনারই অংশ এ নিয়োগ। জন্টি রোডস বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবে। আসছে নভেম্বরে তিনি দায়িত্বটি নেবেন এবং পাকাপাকিভাবে পরিবার নিয়ে সুইডেনে বসবাস করবেন। জন্টি জানিয়েছেন, সুযোগটি ঠিক সময়েই এসেছে এবং দায়িত্ব নিতে মুখিয়ে আছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড যখন বিভিন্ন ক্ষেত্রে অনেক কোচ নিয়োগ দিচ্ছে সেসময় তার সুইডেনের দায়িত্ব নেওয়া মানে নিজ দেশে জায়গা না হওয়া।
