আসিফ-কর্নিয়ার ‘চোখের কার্নিশে’ গানচিত্রে অন্তু-আরিয়ানা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

আসিফ আকবর ও কর্নিয়ার ‘চোখের কার্নিশে’ শিরোনামে একটি গানচিত্রে মডেল হয়েছেন অভিনেতা অন্তু করিম ও আরিয়ানা জামান।

 

গানটি লিখেছেন মাহবুব রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। ভিডিওটি নির্মাণে নির্দেশনা দিয়েছেন মোহন ইসলাম। গানের দৃশ্যকল্প সাজিয়েছেন শাওন খান অর্ক।

 

অন্তু করিম বলেন, ‘গল্পটা গতানুগতিক ধারার মাঝেই একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। মোহন ইসলাম অনেক ট্যালেন্টেড একজন পরিচালক, ক্যামেরার পেছনের গল্পকে ক্যামেরার সামনে নিয়ে আসার নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আশা করি কাজটি সবার পছন্দ হবে।’

 

আসিফ আকবর বলেন, ‘এই প্রথম চমৎকার একটি গানে কর্নিয়ার সঙ্গে সুর মেলালাম। আশা করি দর্শক-শ্রোতারা উপভোগ করবেন।’

আরো পড়ুন : ডা. সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য

শিগগিরই এম আর বেস্ট মিডিয়ার ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।

 

ইত্তেফাক/ইউবি