এই সময়ের ছড়া

আদাজল খাচ্ছি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬

খুকখুক কাশি আর ঘন-ঘন হাঁচ্চি

বিপদের লক্ষণ আমি টের পাচ্ছি।

আরে ধুর, ভয় নাই—বললেন বড়দি

হয়তোবা কাশিজ্বর, বড়জোর সর্দি।

 

ভয়ে কাচুমাচু হয়ে ঔষধও খাচ্ছি

তবু আসে ঘন-ঘন হ্যাঁচ হ্যাঁচ হাঁচ্চি।

গলাটায় ব্যথা নেই, নেই ক্ষুধামন্দা

খুকখুক কাশি হয় ভোর থেকে সন্ধ্যা।

 

মনে মনে করোনার ভয় বড় পাচ্ছি

তাই ভাই নিয়মিত আদাজল খাচ্ছি।