বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

চার দফা বন্যায় বেলকুচি উপজেলার বেশির ভাগ এলাকার ফসল নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর চার দফা বন্যায় উপজেলার ৩ হাজার ৬৭০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সোলাইমান হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন মানবেতর জীবনযাপন করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল জানান, বন্যার ফসলের যে ক্ষতি হয়েছে তা পূরণের লক্ষ্যে ইতিমধ্যেই প্রায় ৩০৩ জন কৃষকের মধ্যে সার ও ৫০০ জন কৃষকের মধ্যে ধানের চারা বিতরণ করা হয়েছে।