ফাঁকা জমিতে বাজার নির্মাণের দাবি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার সাতটি বিকল্প ফাঁকা জমির একটিতে কাঁচাবাজার নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মহানগীর নন্দিপুকুর এলাকায় ‘পশ্চিমাঞ্চলের সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে রক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান প্রমুখ। বক্তারা সাবেক নন্দীপুকুর ও এর সংলগ্ন এলাকায় ‘কাঁচাবাজার স্থাপনে’র নামে অর্ধশতাধিক পরিবারকে উচ্ছেদ না করে ফাঁকা জায়গায় কাঁচাবাজার নির্মাণের দাবি জানান।