পঞ্চগড়ে কাঁচাবাজার আড়ত সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৭

পঞ্চগড় জেলা শহরের অভ্যন্তরে অবস্থিত কাঁচামাল আড়ত অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সবুজ আন্দোলন নামের সংগঠন। বৃহস্পতিবার শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সংগঠনটি ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের কাছে স্মারকলিপি প্রদান করে।মানববন্ধনে সবুজ আন্দোলনের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান, পঞ্চগড় বণিক সমিতির প্রচার সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা জানান, ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জেলা শহরের কাঁচামাল পট্টিতে সড়ক দখল করে আড়তের কার্যক্রম চলে।