ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৭

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নাউতারা ইউনিয়নের কৈপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে একরামুল হোসেনকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানি রায়।