কটিয়াদীতে সাবেক ইউপি সদস্য খুন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খুন হয়েছেন। তার বাড়ি চরনোয়াকান্দি গ্রামে। বুধবার রাতে তাকে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিদ্দিকুর রহমানের সঙ্গে তার চাচাত ভাই ও ভাতিজাদের জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা ছিল। বুধবার সন্ধ্যায় এ নিয়ে দরবারও হয়। কিন্তু কোনোরূপ সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই দরবার শেষ হয়। সিদ্দিকুর রহমান রাত ১০টার দিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় তাকে বল্লম ও দা দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কটিয়াদী থানার ওসি এম এ জলিল জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।