ভোলায় ইলিশা ফেরিঘাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকার যানজট নিরসন ও বেড়িবাঁধ দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম এ উচ্ছেদ অভিযান চালায়। বেড়িবাঁধ ও এর পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। কিন্তু অবৈধ স্থাপনার মালিকরা তা সরিয়ে না নেওয়ায় ভেকু দিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।