মেহেরপুরে গৃহবধূকে কুপিয়ে জখম, শরীরে শতাধিক সেলাই

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদা পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সীমা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী এক যুবক। বুধবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমা খাতুনের ভাই মোলায়েন হোসেন জানান, তার বানের ছেলে সঙ্গে প্রতিবেশী মিনারুল ইসলামের ছেলে রিন্টুর ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে তার বোনজামাই রিন্টুর বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে পুলিশ পুলিশ রিন্টুর মুচলেকা নিয়ে মীমাংসা করে দেয়। সেই পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে ধারালো হাসুয়া দিয়ে রিন্টু সীমার ঘরে প্রবেশ করে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে শরীরের বিভিন্ন অংশে শতাধিক সেলাই দিতে হয়েছে বলে মোলায়েন হোসেন জানায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন: ভেড়ামারায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনা জানার পর তদন্তে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/বিএএফ