রায়পুরায় রেস্টুরেন্ট মালিককে জরিমানা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে বৃহস্পতিবার রায়পুরা উপজেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় সদর এলাকার বাংলা ঢং ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে প্রবেশ করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবারসামগ্রী তৈরি করা এবং খাবারে কেমিক্যাল ব্যবহার,  ছেলেমেয়েদের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার পরিবেশ তৈরির দায়ে রেস্টুরেন্ট মালিক মোরশেদ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার এ জরিমানা করেন।