মিরসরাই উপজেলার মহামায়া রেলক্রসিংয়ের গেইটবক্সের দক্ষিণ পাশে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় গেইটম্যানকে জানায়।
মহামায়া রেলক্রসিংয়ের গেইটম্যান আরিফুল ইসলাম বলেন, বিষয়টি জিআরপি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে। দায়িত্বপ্রাপ্ত জিআরপি পুলিশের এএসআই মঞ্জুর আলম বলেন, মৃতের আনুমানিক বয়স ৬৫ বছর এবং লাশের পরনে রয়েছে সাদা ফতুয়া ও সাদা রঙের দুটি লুঙ্গি। ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তি ট্রেনের ছাদ থেকে পড়ে গেছে।
