জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় কর্মচারীদের বাসভবনের দক্ষিণ পাশে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে অনলাইনে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপাচার্য বলেন, ‘পরিবেশ সুরক্ষায় গাছ লাগাতে হবে। বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নিয়মিতভাবে বৃক্ষের চারা রোপণ করা উচিত।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ ও বৃক্ষ রোপণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন প্রমুখ।