নওগাঁর বদলগাছীতে জেনারেটরের গ্যাসে ম্যানেজারসহ ৫ জন আহত হয়েছে। ১০ জানুয়ারি বিকাল ৪টার পর এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রূপালী ব্যাংক লিঃ বদলগাছী শাখার ম্যানেজার রিংকু কুমার, প্রিন্সিপাল অফিসার অজিত কুমার, সিনিয়র অফিসার মাহমুদুর রহমান, পিয়ন আতোয়ার রহমান, নৈশপ্রহরী ফিরোজ হোসেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুত থাকবে না মর্মে পল্লী বিদ্যুত অফিস ঘোষণা দেয়। সে মোতাবেক বদলগাছী রূপালী ব্যাংক শাখা সকাল ১০টা থেকেই জেনারেটর চালিয়ে দাপ্তরিক কাজ করছিল। ব্যাংকের জানালা-দরোজা বন্ধ থাকায় জেনারেটরের গ্যাস বৃদ্ধি পাওয়ায় এ ঘটনাটি ঘটে। আহতদের জরুরি ভিত্তিতে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মেহেরপুরে গৃহবধূকে কুপিয়ে জখম, শরীরে শতাধিক সেলাই
বদলগাছী থানার ওসি (তদন্ত) আঃ মালেক বলেন, ‘ব্যাংকের জানালার থাইগ্লাস বন্ধ থাকার কারণে জেনারেটরের গ্যাস বাইরে বের হতে না পারায় ঘটনাটি ঘটেছে।’
ইত্তেফাক/নূহু

