আজ অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৯

করোনা পরিস্থিতি বিবেচনায় এবার প্রথমবারের মতো অনলাইনে অনন্যা শীর্ষদশ সম্মাননা প্রদান করা হচ্ছে। আজ শুক্রবার রাত ৮টায় অনন্যার নিজস্ব ফেসবুক পেজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফেসবুক লাইভে যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সঙ্গে উপস্থিত থাকবেন পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।

উল্লেখ্য, বিগত প্রায় তিন দশক ধরে পাক্ষিক অনন্যা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত নারীদের স্বীকৃতি দিয়ে আসছে। এর মাধ্যমে নারীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পাক্ষিকটি। কৃষি, শিল্প, বাণিজ্য, আর্থনীতি, অভিনয়, সংগীত, খেলাধুলা, শিক্ষা, চিকিত্সা, মুক্তিযুদ্ধ, সমাজকল্যাণ তথা আইন, মানবাধিকার, ব্যবসায়  উদ্যোগ, রাজনীতি, সাংবাদিকতা প্রভৃতি অঙ্গনে যেসব নারী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন, তাদের কর্মসাধনার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে আসছে এই শীর্ষদশ সম্মাননা।

প্রতি বছরের মতো এবারও পাক্ষিক অনন্যা বর্ষব্যাপী আলোচিত-আলোকিত দশ কৃতী নারীকে সম্মাননা প্রদান করছে। এ বছর যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন : ক্রীড়ায় ইতি খাতুন, সংগীতে এফ মাইনর, প্রেরণায় শারীরিক প্রতিবন্ধী ফাল্গুনী সাহা, সংগঠক ইসরাত জাহান মজলিশ, দৃষ্টান্তে হাজেরা বেগম, সাংবাদিকতায় সুমনা শারমিন, ইকমার্স নাসিমা আক্তার নিশা, চিত্রশিল্পে ফরিদা জামান, সমাজসেবায় শ্রীমতি সাহা ও শিক্ষায় প্রতিভা সাংমা (মরোণোত্তর)।

অনন্যার ফেসবুক লিংক

Anannya Magazine-অনন্যা

facebook.com/anannya.magazine/