সৌদি আরবে মিসাইল ও ড্রোন হামলা 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫১

সৌদি আরবে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। 

বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ টার্গেটে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হামলার স্থানের নাস উল্লেখ না করে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তারা গুরুত্বপূর্ণ টার্গেটে হামলায় ‘দুল ফক্কর’ নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি  সামাদ-৩ ড্রোন ব্যবহার করেছে।

অতীতেও ইয়েমেনি এই বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবে লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

এদিকে সৌদি আরব হামলার বিষয়টি নিশ্চিত না করে শুধু বলেছে, তারা রিয়াদের দিকে আসা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোনকে ধ্বংস করেছে।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, সৌদি আরব ইয়েমেনে ‘আগ্রাসন’ অব্যাহত রাখলে আরও হামলা করা হবে। সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/জেডএইচ