‘নিরাপদ অভিবাসনের জন্য পূর্ব সিদ্ধান্ত গ্রহণ প্রশিক্ষণ আবশ্যক’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৮

অনেকে বাধ্য হয়ে বিদেশ যান, আবার অনেকে প্রি-ডিপার্চার প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান এ ক্ষেত্রে প্রি-ডিপার্চার প্রশিক্ষণ এর চেয়ে বিদেশ যাওয়ার আগে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ প্রশিক্ষণ খুবই জরুরি মনে করেন সংশ্লিষ্ট ক্ষেত্রে বিজ্ঞজনেরা। তারা বলেন, সুষুম ও নিরাপদ মাইগ্রেশনের জন্য উন্নয়ন সহযোগী, সিএসও, এনজিও, রিক্রুটিং এজেন্সিসহ সব পর্যায়ের স্টেইক হোল্ডারদের নিয়ে প্যারাডাইমশিপ তৈরি করা প্রয়োজন।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ নারীশ্রমিক কেন্দ্র (বিএনএসকে) ৭১টি টিটিস ও ৪৬টি ডেমোপ্রিন্সিপ্যাল ও কর্মকর্তা এবং প্রকাশ এফ এল এম পার্টনার ও মাইগ্রেশন নিয়ে কর্মরত বেসরকারি সংস্থাদের নিয়ে ‘ফেয়ারার ফস্টার জাস্টিস ওরিয়েন্টশন অ্যান্ড পিক্টোরিয়াল ট্রেনিং ওপেনিং’ বিষয়ক ওয়েবিনারের এসব কথা বলেন তারা।

এতে প্রধান অতিথি হিসাবে পিকটোরিয়াল এর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।