ডিএসসিসির ১০ কর্মী কর্মচ্যুত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের স্কেলভুক্ত সাত উচ্ছেদ শ্রমিক ও প্রকৌশল বিভাগের অঞ্চল-৫ এর স্কেলভুক্ত তিন সড়ক শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার পরেও চাকরিতে দায়িত্ব পালন করায় করপোরেশন এ সিদ্ধান্ত নেয়। ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ১০ জনকে কর্মচ্যুত করা হয়।

কর্মচ্যুতরা হলেন মো. শামসুল হক, মো. নেছার উদ্দিন, জয়নাল, ধলু মিয়া, শেখ নুরুল আমিন, আব্দুল আলী, মো. মিলন মিয়া, মো. আব্দুল মজিদ, জামাল ও মো. জয়নাল আবেদিন। কর্মচ্যুতদের মধ্যে অনেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার পরেও তিন থেকে ১০ বছর ধরে ডিএসসিসিতে চাকরি করেছেন বলে অফিস আদেশ থেকে জানা যায়।  কর্মচ্যুত শ্রমিকরা আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আর কোনো বেতনভাতা বা আর্থিক সুবিধা পাবেন না বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।