লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই একই বন্দরে এক মাস আগে এক বড় কেমিক্যাল দুর্ঘটনায় প্রায় ২০০ মানুষ নিহত হয়েছিল। আগুন থেকে বেরোনো ধোঁয়ায় ঘটনাস্থল অন্ধকার হয়ে আসে। লেবাননের সেনাবাহিনী তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। তারা জানিয়েছে, একটি গুদামে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। সেখানে তেল ও টায়ার রাখা ছিল। এটি বন্দরের শুল্কমুক্ত এলাকার বাইরে। আগুন নেভাতে সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়। —আলজাজিরা
