ওয়াসা বোর্ডের চেয়ারম্যান করোনায় মারা গেলেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০১:০৯

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও বুয়েটের সাবেক অধ্যাপক এম এ রশিদ (৬৭) করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ  স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর গত ১৬ জুলাই থেকে তিনি ঐ হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন। সবশেষ নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ এসেছিল। কিন্তু ৩ সেপ্টেম্বর তার অবস্থা আবার খারাপ হয়। এরপর তাকে আইসিইউতে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছিল। চিকিত্সকরা জানিয়েছেন, কোভিডের কারণে তার কিছু অর্গান কর্মক্ষমতা হারায়। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।