ইংরেজি
এস.এম.সারাফুল ইসলাম
সহকারী শিক্ষক (ইংরেজি)
শিরোমণি আলিম মাদরাসা, খুলনা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে সময় নষ্ট করো না, সব কাজের সাথে পড়াশোনাটাও রুটিনের মধ্যে রাখতে হবে। ইংরেজি গ্রামারের এই বিষয়গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করো। জীবনের সকল ক্ষেত্রে এটি তোমাদের কাজে আসবে।
Punctuation
& Capitalization
Exclamation
প্রবল অনুভূতি যেমন:surprise, happiness, feelings, etc বোঝাতে ‘exclamation’ mark ব্যবহার করা হয়।
Example:
Anger: “Stop your mouth!”
Fear:”The snake is going to bite the child!”
Happiness:”Good to see you!”
Surprise:”The train is late in Japan!”
Casual writing-এর ক্ষেত্রেও মাঝে মাঝে note of ‘exclamation’ ব্যবহার করা হয়।
Example:You are talking like a fool!
The note of interrogation (?):
সরাসরি প্রশ্নবোধক বাক্যের শেষে note of ‘interrogation’ ব্যবহার করা হয়।
Example:
Where are you going?
“Do you love me?”he asked me.
এটি কোনও লেখকের অবিস্মরণীয় মেজাজ / পরিস্থিতিটি দেখানোর জন্য বন্ধনীতেও ব্যবহার করা যেতে পারে।
Example:The train timetable purports to be accurate (?).
The semicolon (;):
Comma-এর চেয়ে বেশি এবং full-stop-এর চেয়ে কম সময় বিরতির জন্যে ‘semicolon’ ব্যবহার করা হয়।
দুইটা একই রকম বাক্যকে সংযুক্ত করার জন্যে ‘semicolon’ ব্যবহার করা হয়।
Example:My car is green; my brother’s is red.
Finally, similarly, also, besides, however, next, then, meanwhile, therefore, likewise, furthermore, ইত্যাদি conjunctive adverb- এর আগে সাধারণত’ semicolon’ব্যবহার করা হয়।
Example:I’ll go to the school; then I’ll watch a movie.
Location, date, name and description-এর list বানানোর ক্ষেত্রে ‘semicolon’ ব্যবহার করা হয়।
Example:
Names and descriptions:
My favorite persons are Nurul Islam, my English teacher; Mr. Khairul Islam, my math teacher; and Mr. Tapan Chakrabarty, my Bengali teacher.
Dates:
Their joining dates are June 12, 2011; April 20, 2016; and January 6, 2017.
Locations:
He lived in Dhaka, Bangladesh; Paris, France; and Liverpool, London.
