নবম শ্রেণির পড়াশোনা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৭

মাহিমা ইউসুফ তারানা

 শিক্ষার্থী, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা

ঢাকা বিশ্ববিদ্যালয়

                               বাংলাদেশের ভূপ্রকৃতি

১। বাংলাদেশ কোন নদীর অববাহিকায় অবস্থিত?

উত্তর: দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নদী - গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় বাংলাদেশ অবস্থিত।

২। বাংলাদেশের ভূপ্রকৃতি কিরূপ?

উত্তর: নিচু ও সমতল

৩। এশিয়া মহাদেশের কোন দিক বরাবর বাংলাদেশের অবস্থান?

উত্তর: দক্ষিণ

৪। বাংলাদেশ কত অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত?

উত্তর: বাংলাদেশ ২০০.৩৪’ উত্তর অক্ষরেখা থেকে ২৬০.৩৮’ উত্তর অক্ষরেখা মধ্যে এবং ৮৮০.০১’ পূর্ব দ্রাঘিমা রেখা থেকে ৯২০.৪১’ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত।

৫। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন অংশ দিয়ে অতিক্রম করেছে?

উত্তর: বাংলাদেশের ঠিক মাঝামাঝি (২৩০.৫’)  স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

৬। বাংলাদেশের মোট আয়তন কত বর্গমাইল?

উত্তর: ৫৬,৯৭৭ বর্গমাইল

৭। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে এবং শ্রেণিগুলো কী কী?

উত্তর: তিনটি। যথা:

১) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ

২) প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ও

৩) সামপ্রতিক কালের প্লাবন সমভূমি।

৮। বাংলাদেশের ভূপ্রকৃতির বিস্তৃতির শতকরা পরিমাণ দাও।

উত্তর: টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ু ১২%

         প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ু ৮%

         সামপ্রতিক কালের প্লাবন সমভূমি ু ৮০%

৯। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ সৃষ্টি হয় কিভাবে?

উত্তর: আজ থেকে প্রায় ২ মিলিয়ন বছরেরও আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়।

১০। টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কীকী ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর: ১) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ

         ২) উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।

১১। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত?

উত্তর: তাজিংডং (বিজয়), উচ্চতা ১২৩১ মিটার।

১২। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত?

উত্তর: কেওক্রাডং এবং উচ্চতা ১২৩০ মিটার

১৩। বাংলাদেশের চারটি সর্বোচ্চ শৃঙ্গের নাম এবং উচ্চতা লিখ।

উত্তর: ক) তাজিংডং -    ১২৩১ মিটার

         খ) কেওক্রাডং -   ১২৩০ মিটার

         গ) মোদকমুয়াল - ১০০০ মিটার

         ঘ) পিরামিড - ৯১৫ মিটার