বিনোদন ডেস্ক
‘দিনকে দিন একঘরে করে দেয়া হচ্ছে আমাকে।’—অবশেষে এমনইটাই অভিযোগ করলেন বলিউড নায়িকা কঙ্গনা রানাউত। ঋত্বিকের সাথে প্রেমের সম্পর্ক, অতঃপর বিচ্ছেদের পর ঋত্তিক রোশানের সাথে তার সম্পর্কের ভাঙনের পর থেকেই প্রতিবাদী হিসেবে এক গণমাধ্যমে সোচ্চার হন। স্বজনপোষণ থেকে শুরু করে একজন নারীর শোবিজে কাজ করার ক্ষেত্রে যতরকম বাধা আসে তা নিয়ে মুখ খুলতে শুরু করেন তিনি। একাধিক সহকর্মীদের পাশে যখন কেউ দাঁড়ায়নি তখন কঙ্গনা কথা বলেছেন, প্রতিবাদ করেছেন। কিন্তু এবারে কাঙ্গনার নিজের প্রোডাকশন অফিস ভাঙা নিয়ে সহকর্মীরা যেন সবাই মুখে কুলুপ এঁটেছেন। তাতে অবশ্য অবাক হননি কঙ্গনা। কারণ বলিউড ইন্ডাষ্ট্রির এই চরিত্র দেখে অভ্যস্ত তিনি।
উল্লেখ্য, বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনার প্রযোজনা সংস্থার অফিসের বেশ কিছু অংশ ভেঙ্গে ফেলেছে বিএমসি। কঙ্গনার অনুপস্থিতিতে তার অফিস ভেঙ্গে ফেলা প্রসঙ্গে বলিউডের কেউই কোনো মন্তব্য করেননি। তবে রিয়ার গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। এই বিষয়টি নিয়ে একটি টুইট করেছেন কঙ্গনা।
কঙ্গনা লিখেছেন, ‘সরাসরি মেরে ফেলার হুমকির ব্যাপারে উচ্চ আদালতের আইন প্রসঙ্গে সৌখিন নারীবাদী, ‘বুলিউড (সাইবার বুলিংকে বুঝিয়েছেন) অ্যাক্টিভিস্ট, মোমবাতি প্রজ্বলন করে মিছিল করা দল, পুরস্কার সন্ধানী গ্যাং কিছুই বলছে না। খুব ভালো, ধন্যবাদ আমাকে সবসময়ে সঠিক প্রমাণিত করার জন্য। আমার কাছ থেকে এরকম আচরণই আপনাদের প্রাপ্য।’
অফিস ভাঙ্গা শুরু করার পরেই উচ্চ আদালতের দ্বারস্থ হন কঙ্গনা। তিনি দাবী করেছেন, কোনও বেআইনি নির্মাণ হয়নি। এরপর অফিস ভাঙার কাজে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
