বাড়িঅলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৬

এই সময়ের ছড়া

মাকিদ হায়দার

 

কাজ নাই, কাম নাই

দিনে গুনি লোকজন

রাতে দেখি চাঁদ-তারা।

 

মাঝে আছে একজন

বড়লোক বাড়িঅলা।

মাস গেলে গুনে নেন

গুনে দেই মোটা টাকা।

 

আমি সেই ভাড়াটিয়া

 

জমা টাকা সব শেষ

গতকাল এসেছিল

বড়লোক বাড়িঅলা,

হেসে হেসে বললেন

রবিবারে বাড়াবেন

দুইগুণ বেশি ভাড়া।

 

পারি নাই ভাড়া দিতে

ঘাড় ধরে বাড়িঅলা

নামালেন রাজপথে

পাঠালেন করটিয়া।