গোপালগঞ্জে চিকিত্সক দম্পতির ওপর হামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:২৩

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. চিন্ময় দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডে এ হামলার ঘটনা ঘটে। আহত ঐ দম্পতিকে  গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালে চিকিত্সাধীন আহত ডা. চিন্ময় দত্ত বলেন, সকালে আমি পাওয়ার হাউজ রোডের ভাড়াবাসা থেকে একই এলাকায় আমার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে যাচ্ছিলাম। পথে ৮/১০ জনের একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করে। আমার স্ত্রী সঞ্চিতা দত্ত খবর পেয়ে এগিয়ে এলে সন্ত্রাসীরা তার ওপরও হামলা করে। আমাদের চিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।