রংপুরে সাত কিলোমিটার রাস্তায় ‘সড়ক বাতি’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

রংপুর মহানগরীতে প্রায় সাত কিলোমিটার রাস্তায় ‘সড়ক বাতি’ স্থাপনের কাজ শুরু করেছে রংপুর সিটি করপোরেশন। শুক্রবার নগরীর ৪ নম্বর ওয়ার্ডের লালপুল ব্রিজ থেকে ময়নাকুঠি, টাইগারপাড়া মোড় থেকে পোড়া বটতলা মোড় পর্যন্ত সড়কে প্রায় ৩৬৫টি নতুন এলইডি লাইটের খুঁটি স্থাপন কাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এমদাদ হোসেন জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে, এমজিএসপি প্রকল্পের আওতায় ইতিমধ্যে ঐ সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে ৩৬৫টি নতুন এলইডি লাইটের খুঁটি স্থাপনের কাজ চলছে।