চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলায় কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। প্রায় দুই মাস অতিবাহিত হলেও তারা চামড়া বিক্রি করতে পারেননি। এখন এসব ব্যবসায়ীদের চামড়া রক্ষণাবেক্ষণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আরকান মহাসড়ক সংলগ্ন হাশিমপুর বড় পাড়ার ব্যবসায়ী মনির আহমদ, জামাল আহমদ ও আককাস আলী বলেন, বর্তমানে আমাদের নিকট প্রায় ৩ হাজার পিস চামড়া মওজুদ রয়েছে। ট্যানারির পক্ষ হতে কোনো লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ না করায় দুশ্চিন্তায় পড়েছি। দেখা গেছে, কয়েক হাজার পিস চামড়া লবণজাত অবস্থায় রাখা আছে।
