বাউফলে এক ব্যক্তির চোখ তুলে নিলো প্রতিপক্ষ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফলে পূর্ববিরোধের জের ধরে মিন্টু মৃধা (৪০) নামের এক ব্যক্তির একটি চোখ তুলে দিয়েছে প্রতিপক্ষ। এ ছাড়াও তার ডান চোয়াল, ডান হাত ও ডান পা কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মদনপুর ইউনিয়নে দ্বিপাশা গ্রামের উঁচা পুলের কাছে এ ঘটনা ঘটে।

জরুরি বিভাগের চিকিত্সক তানভীর আহমেদ বলেন, মিন্টু মৃধার বাম চোখটি খুঁচিয়ে তুলে ফেলা হয়েছে। এছাড়া তার অন্য জখমগুলোও গুরুতর। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিত্সা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।