নন্দীগ্রামে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

নন্দীগ্রামে বৃহস্পতিবার রাতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম উজ্জ্বল হোসেন (৩২)। শুক্রবার পুলিশ উপজেলার শেখের মাড়িয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। উজ্জ্বল উপজেলার রায়পাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।

নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে উজ্জ্বল হোসেন নিহত হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।