টবে লাগানো পাঁচ ফুট গাঁজা গাছ উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় বৃহস্পতিবার রাতে বাড়ির ছাদের টবে লাগানো পাঁচ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের খলিল পাইকের বসবাস করা বিল্ডিংয়ের ছাদে টবে লাগানো একটি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার গাঁজা গাছের উচ্চতা পাঁচ ফিট।